Skip to content

শরীয়তপুরে ৫ চাঁদাবাজ আটক

শরীয়তপুরে প্রতিনিধি ॥

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের খেজুরতলা এলাকার পদ্মা নদী থেকে পাঁচ চাঁদাবাজকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের জানখারকান্দি গ্রামের মৃত শোহরাফ বেপারীর ছেলে কালাম বেপারী (৫০), পাচুখারকান্দি গ্রামের মৃত শফিজ উদ্দিন সরদারের ছেলে মোতালেব সরদার (৪৫), বিলাসপুর সফি কাজির মোড় গ্রামের মৃত ওমর খাঁর ছেলে আলতাফ হোসেন খাঁ (৪৬), খেজুরতালা গ্রামের গিয়াস উদ্দিন মোল্যার ছেলে রাসেল মোল্যা (২০) ও মহর আলী কান্দি গ্রামের আসমত আলী সরদারের ছেলে রুবেল সরদার (৩০)।

শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৯টার দিকে জাজিরার বিলাসপুর খেজুর তলা এলাকার পদ্মা নদী থেকে ট্রলারযোগে বিভিন্ন ট্রলার ও নৌকা থেকে চাঁদাবাজির সময় ট্রলারসহ পাঁচ চাঁদাবাজকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে নগদ এক হাজার ২০টাকা পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আটকরা দীর্ঘদিন যাবত চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫