বাংলাভূমি ডেস্ক ॥
কানাডায় আবিস্কার করা হয়েছে ১৪ হাজার বছর আগের একটি গ্রাম। উত্তর আমেরিকায় আবিস্কার হওয়া সবচেয়ে বেশি বয়সী বসতিগুলোর মধ্যে এটি অন্যতম। বৃটিশ কলম্বিয়ার প্রত্যন্ত এক দ্বীপে প্রতœতত্ত্ববিদরা খনন করে এ গ্রামটি আবিস্কার করেন। দ্বীপটির নাম ত্রিকুয়েট আইল্যান্ড। কানাডার ভিক্টোরিয়া থেকে ৫০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান। ধারণা করা সেখানে যে গ্রামটি আবিস্কার করা হয়েছে তার বয়স মিশরের ঐতিহাসিক পিরামিডের চেয়েও বেশি। সেখানে এখন পর্যন্ত আবিস্কার করা হয়েছে আগুন জ্বালানোর যন্ত্রপাতি, মাছ ধরা বড়শি, টুকিটাকি জিনিসপত্র। এ সবই আইসএইজ বা বরফযুগের সাক্ষ্য দেয়। উত্তর আমেরিকায় কিভাবে সভ্যতার সূচনা হয়েছিল তা এতে ফুটে ওঠে। ইউনিভার্সিটি অব ভিক্টোরিয়ার নৃতত্ববিষয়ক পিএইচডির ছাত্র ও হাকাই ইন্সটিটিউটের গবেষক আলিশা গৌভরিউ। তিনি এই খনন কাজের সঙ্গে যুক্ত। তিনি মনে করেন, উত্তর আমেরিকায় কিভাবে বসতির সূচনা হয়েছিল তা তাদের এ আবিস্কারের মধ্য দিয়ে বেরিয়ে আসবে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, বৃটিশ কলম্বিয়া উপকূলে বিপুল সংখ্যক অভিবাসীর পা পড়েছিল এক সময়।
কানাডায় ১৪০০০ বছর আগের গ্রাম আবিস্কার
আপডেট :April 9, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
