Skip to content

সিরিয়ার ‘রাসায়নিক বোমা’ উৎপাদন প্রধানের ছেলে ও ভাই ব্রিটিশ ভিসা পেলেন

বাংলাভূমি ডেস্ক ॥
সিরিয়ায় সারিন নার্ভ গ্যাস উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের প্রধান আমর আরমানাজি বিধ্বংসী অস্ত্র তৈরির সঙ্গেও সম্পৃক্ত। অথচ তার ছেলে বিশার ও বড় ভাই গাইথ ব্রিটিশ ভিসা পেলেন। ২০১২ সালে আমর আরমানাজিকে যুক্তরাষ্ট্র সরকার কালো তালিকাভুক্ত করে।

আরমানাজির বড় ছেলে জায়াদ ২০০৯ সাল থেকে ব্রিটিশ নাগরিক। ব্রিটেনের একটি বিনিয়োগ ব্যাংকে তার ছোট ভাইয়ের সঙ্গে কাজ করেন। অভিযোগ রয়েছে আরমানাজি সিরিয়ায় যে প্রতিষ্ঠানটির জড়িত সেটির উৎপাদিত রাসায়ানিক বোমা সিরিয়ায় ব্যবহার করা হয়েছে। আরমানাজি সিরিয়ার বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রেরও প্রধান। এ কেন্দ্রই রাসায়নিক বোমা উৎপাদনে সহায়তা করছে বলে যুক্তরাষ্ট্র আরমানাজিকে দেশটিতে নিষিদ্ধ ঘোষণা করে। ৭২ বছরের আরমানাজি ইউরোপীয় ইউনিয়নেও নিষিদ্ধ।

ব্রিটেনে সানডে টাইমস’এর কাছে আরমানাজির পরিবার সামরিক কার্যকলাপের সঙ্গে তার জড়িত থাকার কথা অস্বীকার করে। মিরর

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫