Skip to content

‘আমি প্রতিদিন আল্লাহকে বলবো, তুমি ঠিক ওর (জয়) মতোই আমাকে একটা বেবি দিও’

বিনোদন ডেস্ক ॥
শাকিব-অপু দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয়ের মতো ফুটফুটে সন্তান চান চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে মাহি তার ফেসবুক অ্যাকাউন্টে শাকিব-অপু পুত্রের একটি ছবি পোস্ট করে তার নিচে ক্যাপশনে এমনটাই চাওয়া ব্যক্ত করেছেন।

মাহি লিখেছেন, ‘আমি প্রতিদিন আল্লাহকে বলবো, “তুমি ঠিক ওর (জয়) মতোই আমাকে একটা বেবি দিও। ওত মায়া, ওত নিষ্পাপ চোখের একটা জয় দিও’, ইনশাল্লাহ।

গত বছর মাহি সিলেটের ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের সন্তান অপুকে বিয়ে করেন। এই দম্পতির ঘরে নতুন অতিথি আসার খবর এখনো জানা যাইনি।

উল্লেখ, সোমবার (১০ এপ্রিল) বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে হাজির হয়ে শাকিব খানের সঙ্গে নিজের বিয়ের কথা প্রকাশ করেন অপু বিশ্বাস। এ সময় তার কোলে ছিল এই দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয়।

তথ্যসূত্র : ফেসবুক থেকে নেওয়া

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫