Skip to content

এই সফর বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরো মজবুত করেছে : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতির সঞ্চার হয়েছে। মঙ্গলবার বিকালে ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে  তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক সহযোগিতা-বিশ্বস্ততা-বন্ধুত্বের বহুমুখী সম্পর্ক এই সফরের মাধ্যমে আরও সুসংহত হয়েছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সরকার বাস্তবঘনিষ্ঠ উদ্ভাবনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায়, যা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও কর্মসংস্থান নিশ্চিত করবে। আমি নিশ্চিত একসঙ্গে কাজ করলে, এ অঞ্চলের মানুষের জীবন আমরা বদলে দিতে পারব।

বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ তাৎপর্য বহন করে এবং বর্তমানে তা এক বিশেষ উচ্চতায় উন্নীত হয়েছে। সামগ্রিকভাবে এ সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতির সঞ্চার হয়েছে। পারস্পরিক সহযোগিতা-বিশ্বস্ততা-বন্ধুত্বের বহুমুখী সম্পর্ক এই সফরের মাধ্যমে আরও সুসংহত হয়েছে।

শেষ হাসিনা সোমবার নয়া দিল্লিতে ‘ইন্ডিয়া ফাউন্ডেশন’ আয়োজিত সংবর্ধনার কথা তুলে ধরে বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানে আমি বাংলাদেশ যে সার্বভৌম দেশ, তা দৃঢ়ভাবে ব্যক্ত করি এবং একইসাথে বাংলাদেশ যে সম্মানের আসনে অধিষ্ঠিত, তা উল্লেখ করি। আমি আরও বলি যে, বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব অত্যন্ত সুদৃঢ় এবং বিবাদের মাধ্যমে কোন কিছু অর্জন সম্ভব নয় বলে মত প্রকাশ করি।

গত শুক্রবার চারদিনের সফরে ভারত যান শেখ হাসিনা। মোদী জমানায় এটাই ছিল তার প্রথম দ্বিপক্ষীয় সফর। গত শুক্রবার দিল্লি পৌঁছেন তিনি। সফরের প্রটোকল ভেঙে বিমানবন্দরে হাজির হয়ে চমক দেখান মোদী। সফরে ভারতের রাষ্ট্রপতি ভবনে থাকেন হাসিনা।

এই সফরে মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের সম্মাননাও জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় ভারত সফরের সকল কর্মসূচি তুলে ধরেন। ২০১৮ সালে ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর কথাও বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী জানান, তার এই সফরে দ্বিপক্ষীয় বিষয়ে মোট ৩৫টি দলিল স্বাক্ষরিত হয়। এগুলোর মধ্যে ১১টি চুক্তি এবং ২৪টি সমঝোতা স্মারক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫