Skip to content

মার্কিন অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

বাংলাভূমি ডেস্ক ॥
মার্কিন একটি গোলাবারুদের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছে। মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস নগরীর লেক সিটি গোলাবারুদের কারখানায় বিস্ফোরণ ঘটেছে।

হতাহতের বিষয়টি মার্কিন সেনাবাহিনী নিশ্চিত করেছে। অস্ত্র কারখানার মিক্সিং বিল্ডিংয়ে বিস্ফোরণ ঘটেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিস্ফোরণের পর মার্কিন তামাক, মদ, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক বিষয়ক ব্যুরো বা এটিএফ ওই এলাকা নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

এটিএফ ওই এলাকাকে নিরাপদ ঘোষণ করেছে এবং এ নিয়ে তদন্ত শুরু করেছে। অবশ্য মার্কিন সেনাবাহিনী এখনো বিস্ফোরণে কারণ সম্পর্কে কিছু জানায় নি। ৭৭ বছরের পুরানো এ কারখানায় ক্ষুদ্রপাল্লার আগ্নেয়াস্ত্রের গুলি তৈরি করা হয়। ন্যাটোর পরীক্ষা কেন্দ্রে এ সব গুলির পরীক্ষা চালানো হয়। চার হাজার একরের এ কারখানায় চারশ’র বেশি ভবন এবং নয়টি গুদাম রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫