Skip to content

দুই বেগমের মোলাকাত

বিনোদন ডেস্ক ॥

একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন দুই বেগমজান- ঋতুপর্ণা সেনগুপ্ত ও বিদ্যা বালান। আর এই অসাধারণ মুহূর্ত তৈরির নেপথ্যে ছিলেন ‘রাজকাহিনী’ ও ‘বেগম জান’-এর পরিচালক সৃজিত মুখার্জি।

সৃজিতের ‘রাজকাহিনী’র হিন্দি সংস্করণ হিসেবে নির্মাণ করা হয়েছে ‘বেগম জান’। ছবিটি প্রচারণার জন্য সোমবার (১০ এপ্রিল) কলকাতায় গিয়েছিলেন বিদ্যা। আর সেখানেই দেখা হয়ে গেলো দুই বেগমের।

এ প্রসঙ্গে সৃজিত বলেন, ‘এটি একদম নতুন একটি অভিজ্ঞতা। আগে এমনটি হয়নি। বিদ্যা ও ঋতুপর্ণ শুটিংয়ের নানা বিষয় শেয়ার করেছেন একে অপরের সঙ্গে।’

আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে ‘বেগম জান’। ছবিতে বিদ্যার পাশাপাশি আরও রয়েছেন নাসিরুদ্দিন শাহ, গওহর খান, ইলা অরুণ, পল্লবী শারদা ও রাজেশ শর্মা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫