Skip to content

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান মামুনের

বাংলাভূমি ডেস্ক ॥
২৪তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় বারের মতো প্রথম স্থান অর্জন করেছে হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

মিশরের রাজধানী কায়রোতে ৫৫টি দেশের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১২ বছর বয়সী মামুন বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

মামুন রাজধানী যাত্রাবাড়ীর বিবির বাগিচাস্থ তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র। সে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের আবুল বাশারের ছেলে।

উল্লেখ্য, ২০১৬ সালে দুবাইয়ে ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় প্রথম স্থান অর্জন করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫