Skip to content

ইয়ামির উপর বেজায় চটেছেন হৃত্বিক!

বিনোদন ডেস্ক ॥
কাবিলের সাফল্যের পর একের পর এক সাকসেস পার্টি হয়েছে। প্রত্যেকটিতেই উপস্থিত ছিলেন ছবির জুটি হৃত্বিক রোশন ও ইয়ামি গৌতম। আর সবকটিতে এসেই হৃত্বিক ইয়ামির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কিন্তু সম্প্রতি কাবিলেরই একটি ইভেন্টে ইয়ামির ব্যাবহার দেখে তাঁর উপর বেজায় চটেছেন হৃত্বিক।
বিকেল ৫টা থেকে শুরু হয়েছিল ইভেন্টটি। ৬টার মধ্যে রাকেশ রোশন ও হৃত্বিক রোশন পৌঁছে গেলেও, ইয়ামি আসেন ৭টার পর। আর আসার পর রোশন পরিবার এবং ফ্যানেদের সঙ্গে দেখা না করেই ইয়ামি সোজা চলে যান ফটোগ্রাফারদের সামনে ছবি তুলতে। তবে কানাঘুষো শোনা যাচ্ছে দেরি করার পর ভয় পেয়েই আর হৃত্বিকের সঙ্গে দেখা করতে যাননি ইয়ামি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫