Skip to content

আসছে ঘূর্ণিঝড় ‘মারুথা’: সতর্কতা সংকেত

বাংলাভূমি ডেস্ক ॥

ঢাকা: পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ায় সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মারুথা’ আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই অঞ্চলে অবস্থান করছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ জন্য রোববার সকালে আবহাওয়া বিভাগের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি আরো ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়টি আজ সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিমি দক্ষিণে, কক্সবাজার থেকে ৫৬০ কিমি দক্ষিণে এবং মংলা থেকে ৭৩৫ কিমি দক্ষিণে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিমি এলাকার মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের আট দেশের আবহাওয়া দফতর ও বিশ্ব আবহাওয়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্যানেলের তালিকা অনুযায়ী এ ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মারুথা। শ্রীলঙ্কা এ নামটি প্রস্তাব করেছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫