Skip to content

মেসি ম্যাজিকে জয় পেল বার্সা

স্পোর্টস ডেস্ক ॥

লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেল বার্সেলোনা। এদিন দলের হয়ে জোড়া গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। অপর গোলটি তারই সহায়তায় করেন পাকো আলকাসের।

লা লিগার ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে সোসিয়েদাদকে আতিথিয়েতা জানায় বার্সা। আর এ জয়ের ফলে রিয়াল মাদ্রিদ থেকে পেছনে থেকে দ্বিতীয়স্থানেই রইলো লুইস এনরিক শিষ্যরা।

এদিন ম্যাচের ১৭ মিনিটে দারুণ এক গোল করে বার্সাকে লিড পাইয়ে দেন মেসি। লুইস সুয়ারেজ থেকে পাস পেয়ে প্রায় ৩০ গজ দূর থেকে দূরপাল্লার শটে গোলটি করেন তিনি।

৩৭ মিনিটেই নিজের জোড়া গোল পূর্ণ করেন মেসি। এবার সুয়ারেজের শট সোসিয়েদাদ গোলরক্ষকের পায়ে লেগে ফিরে আসলে সেখান থেকে আলতো টোকায় জালে বল জড়ান তিনি। আর এ জোড়া গোলের ফলে কাতালান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯৮টি গোল করলেন তিনি।

৪২ মিনিটে অবশ্য স্যামুয়েল উমতিতির আত্মঘাতি গোলে ব্যবধান কমায় সফরকারী সোসিয়েদাদ। কিন্তু দুই মিনিট পরেই মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন আলকাসের। তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে সোসিয়েদাদ ফুটবলার জাভি প্রিয়েতো গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

এদিন স্কোর লাইনের অবশ্য দ্বিতীয়ার্ধে আর কোনো পরিবর্তন হয়নি। দু’দল বেশ কয়েকটি চেষ্টা করলেও গোলের দেখা পাওয়া যায়নি। ফলে ৩-২ ব্যবধানেই জয় পায় এনরিক শিষ্যরা।

৩২ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুই রয়েছে বার্সা। এক ম্যাচ কম খেলে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫