Skip to content

সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক ভিত্তিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চলবেই : উত্তর কোরিয়া

বাংলাভূমি ডেস্ক ॥
যুক্তরাষ্টে ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। পিয়ং ইয়ংয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার সহÑপররাষ্ট্রমন্ত্রী হান সঙ রিওল বলেছেন, উত্তর কোরিয়া সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক ভিত্তিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে এবং চলতেই থাকবে। এ নিয়ে যদি যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোন সামরিক অভিযানে নামে তাহলে উত্তর কোরিয়াও যুদ্ধ করতে সর্বাত্মকভাবে প্রস্তুত।

হান সঙ রিওল আরও বলেছেন, উত্তর কোরিয়া যদি কোনভাবে বুঝতে পারে, যুক্তরাষ্ট্র আক্রমণের প্রস্তুতি নিচ্ছেÑ তাহলে তা ঠেকানোর জন্য নিজেরাই যুক্তরাষ্ট্রকে পরমাণু হামলা করবে।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক বাহিনীর শক্তি পরীক্ষা না নিতে উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

তিনি বলেছেন, ‘গত দুই সপ্তাহে সিরিয়া ও আফগানিস্তানে আমাদের নতুন প্রেসিডেন্ট কী পদক্ষেপ নিয়েছেন তা বিশ্ববাসী দেখেছে। তাই এ অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সক্ষমতা ও শক্তি কতোটা আছে তার পরীক্ষা নিতে যাওয়া উত্তর কোরিয়ার মোটেও উচিৎ হবে না।’

এর আগে ক্ষেপণাস্ত্র পরীক্ষা না চালাতে উত্তর কোরিয়াকে সতর্ক করেছিলেন মাইক পেন্স। তিনি আরও বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকা কৌশলগত কারণে এতোদিন যে ধৈর্য্য দেখিয়ে এসেছে তা আর দেখানো সম্ভব হবে না। গত রোববারও একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টা করে ব্যর্থ হয় উত্তর কোরিয়া। বিবিসি বাংলা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫