Skip to content

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের আহাকী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৫ বছর।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরনে কালো থ্রি-কোয়ার্টার প্যান্ট ও হলুদ-কালো রংয়ের প্রিন্টের শার্ট রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, আহাকী এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইন পার হওয়ার সময় ওই যুবক ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫