বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা: নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে কনস্যুলেট জেনারেলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। কনসাল জেনারেল মো. শামীম আহসান তার স্বাগত বক্তৃতায় বাংলাদেশের অভ্যুদয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এসময় তিনি নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মুজিব নগর সরকার গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।
এতে আরও বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
