Skip to content

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

বাংলাভূমি ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেনসোতে কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো একজন। হামলার শিকার সবাই শ্বেতাঙ্গ ছিলেন। পুলিশ সন্দেহ করছে বর্ণবাদের কারণে এ হামলা চালানো হয়েছে। হামলাকারী করি আলী মুহাম্মাদকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার ৯০ সেকেন্ডে ১৬ রাউন্ড গুলি ছুড়েছে আলী মুহাম্মাদ। গুলি করার সময় তিনি আরবিতে আল্লাহু আকবার বলে চিৎকার করেন। পুলিশ বলছে, এটা আসলে ঘৃণা থেকে হয়েছে। কোনো সন্ত্রাসী এতে জড়িত নেই।

তার সামাজিক মাধ্যমে শ্বেতাঙ্গ এবং বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্ট্যাটাস ছিল। গত সপ্তাহে মোটেলে নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যার দায়ে পুলিশ তাকে খুঁজছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫