Skip to content

বাস খাদে পড়ে ফিলিপাইনে নিহত ২৬

বাংলাভূমি ডেস্ক ॥
ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় একটি পাহাড়ি শহরে বাস খাদে পড়ে ২৬ জন নিহত হয়েছে। বাসটি ব্রেক ফেল করে গভীর খাদে পড়ে যায়।

কর্মকর্তারা জানান, মঙ্গলবার নুয়েভা একিজা প্রদেশের ক্যারাংগ্লান শহরে বাসটি ৮০ ফুট গভীর খাদে পড়ে গেলে ২৬ জন নিহত হয়। বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিলো। অন্য যাত্রীদের সবাই আহত হয়। অনেকের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সংশয়ের কারণে শিশুদেরকে তাদের বাবা-মার কাছ থেকে আলাদা করা হয়েছে।

উদ্ধারকর্মী ও আশেপাশের গ্রামবাসী এগিয়ে এসে উদ্ধার কাজে অংশ নেয়। তারা রশি টাঙ্গিয়ে যাত্রীদেরকে টেনে তোলার চেষ্টা করে।

একজন গ্রামীণ কর্মকর্তা জানান, দুর্ঘটনাস্থলটি বরাবরই দুর্ঘটনাপ্রবণ স্থান। সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে এটি সেখানে ষষ্ঠ দুর্ঘটনা। দুর্ঘটনাকবলিত বাসটি দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনার বিস্তারিত জানার জন্য কর্মকর্তারা শেষ খবর পাওয়া পর্যন্ত আহত যাত্রীদের সঙ্গে কথা বলার সুযোগ পাননি।

সূত্র: প্রেসটিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫