Skip to content

স্টিভ স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক ॥

চার পেসার নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে ওয়ানডে বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের নেতৃত্বে ১৫ সদস্যের এ দলে জায়গা পেয়েছেন চোট পাওয়া মিশেল স্টার্ক ও ক্রিস লিন। তবে ফর্মের কারণে ডাক পাননি জেমস ফকনার।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির এ দলে ডাক পেয়েছেন জেমস প্যাটিনসন। ২০১৫ সালের সেপ্টেম্বরে শেষ ওয়ানডে খেলেছিলেন প্যাটিনসন। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করে দুর্দান্তরূপে মাঠে ফিরেছেন অজি এই তারকা। পেস বিভাগে অস্ট্রেলিয়ার বাকি তিন সদস্য মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জোশ হ্যাজলউড। আর অলরাউন্ডার কোঠায় ডাক পেয়েছেন ময়েস হেনরিক্স, মার্কুস স্টোইনিস ও জন হেস্টিংস। স্পেশালিষ্ট স্পিনার হিসেবে আছেন অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জন হাস্টিংস, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, ময়সেস হেনরিকস, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস পাটিনসন, মিশেল স্টার্ক, মার্কুস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫