Skip to content

এনডিএম নামে নতুন দল গঠন করলো ববি হাজ্জাজ, কাল যাত্রা শুরু

বাংলাভূমি ডেস্ক ॥
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামের নতুন রাজনৈতিক দল গঠন করেছেন বিতর্কিত ব্যবসায় মূসা বিন শমসেরের বড় ছেলে ববি হাজ্জাজ। দলটি বলছে, জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই এনডিএম গঠন করা হয়েছে। পাশাপাশি বড় দুই দলকে বাইরে রেখে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় এনডিএম। তবে সাধারণ মানুষ বলছেন, এমন চ্যালেঞ্জ বাস্তবায়ন করা কঠিন হবে।

রাজধানীর বিভিন্ন এলাকসহ বনানীÑমহাখালীর বিভিন্ন রাস্তার দেয়ালে দেয়ালে এনডিএম দলের পোস্টারে ছয়লাব। এসব পোস্টার কারো কারো চোখ এড়িয়ে গেলেও অনেকেরই মনোযোগ আকর্ষণ করছে। সাধারণ মানুষ নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানালেও বড় দুই দলের বাইরে ববি হাজ্জাজের দল কতোটুকু শক্তিশালী সংগঠন হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

সাধারণ মানুষদের অনেকে বলছে, নতুন দল প্রতিষ্ঠা হলেও প্রধান দুইটি দল আওয়ামী লীগ ও বিএনপি এনডিএমকে মাথা চাঁড়া দিয়ে উঠতে দেবে কিনা তা নিয়ে সংশয় আছে।

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের দাবি, নতুন দলগঠন করে তিনি মানুষের সাড়া পাচ্ছেন। এরইমধ্যে ৩৩ জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলের কমিটি দেয়া হয়েছে।

ববি হাজ্জাজ বলেন, ‘২০১৭ সালে এপ্রিল মাসে দলের কার্যক্রমে ৩৩ জেলায় নূন্যতম একটি দুইটি কমিটি করে হলেও জাতীয়বাদী গণতন্ত্রিক আন্দোলনে এগিয়ে নেয়া হয়েছে। এখন পর্যন্ত তালিকাভূক্ত প্রায় ১৫ হাজার কর্মী রয়েছে।’

ববি হাজ্জাজের রাজনীতি অভিজ্ঞতা বলতে, একসময় তিনি ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা। ছোট্ট এই অভিজ্ঞতা দিয়ে এবার রাজনীতি দিয়ে পরিবর্তন আনতে চান তিনি।

তিনি বলেন, ‘আমরা ৫ বছর অন্তর অন্তর হয়তো নির্বাচন পেয়েছি। কিন্তু জবাবদিহিতামূলক গণতন্ত্র আমরা পাইনি। ফলে আমাদের মূল প্রচেষ্টাই হবে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমরা বিশ্বাস করি, আজ হোক কাল হোক আমরা রাষ্ট্র পরিচালনায় যাব, যেতে পারবো। যদি অন্যকারো বিশ্বাসে মিলে কাজ করতে পারতাম তাহলে অন্যদের সঙ্গে সহজেই মিলে কাজ করতে পারতাম। অন্যদের বিশ্বাসে বিশ্বাসী না বলেই আমাদের নতুন করে কাজ করতে হচ্ছে।’

আনুষ্ঠানিক আত্মপ্রকাশের অপেক্ষায় থাকা এই দলটি এরইমধ্যে ভাঙ্গনের মুখে পড়েছে। দলের মহাসচিব এটিএম গোলাম মওলা চৌধুরী ও ববি হাজ্জাজ পাল্টাপাল্টি দল থেকে বহিস্কার করেন। আগামী সোমবার (২৪ এপ্রিল) দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। নভেম্বরে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করবেন। ৭১টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫