Skip to content

নারী পরিচালকের প্রশংসায় শাহরুখ খান !

বিনোদন ডেস্ক ॥
বলিউডের অন্যতম সেরা তারকা শাহরুখ খান নারী পরিচালকের প্রশংসা করেছেন। ভারতীয় জি সিনেমা চ্যানেলে ডিয়ার জিন্দেগি চলচ্চিত্রের প্রিমিয়ামে তিনি এ কথা বলেন। জীবনে নারীদের অবদান অনবদ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমার জীবনে নারীদের অবদান অনেক। যদিও আমি খুব বেশি নারী পরিচালকের সিনেমায় অভিনয় করিনি, তবে যে দু’একটি চলচ্চিত্র নারী পরিচালকের নেতৃত্বে করেছি তা আসলেই খুব ভাল অভিজ্ঞতা ছিল। নারী পরিচালকের সিনেমায় কাজ করে অভিনেতা হিসাবে নতুন মাত্রা পেয়েছি।’ শাহরুখ খান ফারাহ খানের ৩টি সিনেমায় অভিনয় করেছেন এবং গৌরী সিন্দের ডিয়ার জিন্দেগি’তে অভিনয় করেছেন। শাহরুখ এই দুই নারী পরিচালকের ক্ষেত্রে অন্য রকম অভিজ্ঞতা পেয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘দুই পরিচালকই নারী হওয়া সত্বেও তাদের দু’জনেরই আলাদা স্বকিয়তা আছে ছবি নির্মানের ক্ষেত্রে যা সত্যিই আমাকে নতুন মাত্রা দিয়েছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫