স্টাফ রিপোর্টার ॥
সরকারি করার জন্য চূড়ান্ত করা হয়েছে বেসরকারি আরো ২৮৫টি কলেজ। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ওই সব কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে।
রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিব বরাবর রেজিস্ট্রি করা দানপত্র দলিল (ডিড অব গিফট) পাঠাতে নির্দেশ দেয় এক তথ্য জানা গেছে।
জানা যায়, যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সেগুলোতে একটি করে কলেজ সরকারি করার পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে সরকারি কলেজ ৩২৭টি। নতুনগুলো হওয়ার পর সরকারি কলেজের সংখ্যা হবে ৬১২টি
