Skip to content

১৪ মামলায় জামিন চেয়েছেন বিএনপির সেলিমা

স্টাফ রিপোর্টার ॥
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান নাশকতার ১৪ মামলায় জামিন চেয়েছেন।

সোমবার সকালে সেলিমা রহমান ঢাকা মহানগর হাকিম গোলাম রহমানের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

সেলিমা রহমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, ২০১৫ সালের জানুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করা হয়।

গত বছর জানুয়ারিতে এসব মামলায় মুখ্য মহানগর আদালতে সেলিমা রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে মহানগর দায়রা জজ আদালত ও মুখ্য মহানগর আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫