Skip to content

লেখাপড়ায় মনোযোগ দিলেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক ॥

লম্বা সময় শুটিংয়ে ব্যয় করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ফলে লেখাপড়ায় ঠিকমতো সময় দিতে পারেননি। বর্তমানে হাতে কোনো নতুন ছবির কাজ না থাকায় ‘বাদশা’ ছবির এই নায়িকা এখন মনোযোগী লেখাপড়া নিয়ে। তিনি দিনরাতের অধিকাংশ সময় মুখ গুজে বসে থাকছেন বইয়ের পাতায়।

আগে আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে বিবিএ-তে পড়তেন নুসরাত ফারিয়া। কিন্তু পরে তিনি বিষয় পরিবর্তন করে আইনে ভর্তি হন ব্রিটিশ স্কুল অব ল’তে। এখান থেকে আইন বিষয়ে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবেন ফারিয়া।

তিনি বলেন, ‘পরীক্ষা হবে ১০ থেকে ১৭ মে পর্যন্ত। পরীক্ষার জন্য আপাতত অন্য কোনো কাজ করছি না। এই পুরো সময় পড়াশোনা করব। পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি।’ ফারিয়া বলেন, ‘আমি সবার আগে পড়াশোনাকে গুরুত্ব দিই। কারণ এর ভাগ কেউ নিতে পারে না।’

আগামী ঈদে ফারিয়া অভিনীত ‘বস-২’ ছবিটি মুক্তি পাবে। এই ছবিতে ফারিয়ার নায়ক জিৎ। আরও রয়েছেন কলকাতার শুভশ্রী। সর্বশেষ ফারিয়া অভিনীত ‘ধ্যাততেরিকি’ ছবিটি মুক্তি পেয়েছে গেল বৈশাখে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫