Skip to content

বাগদান সারলেন জহির-সাগরিকা

বিনোদন ডেস্ক ॥

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের প্রেম, ভালোবাসা, বিয়ে নতুন কিছু নয়। হরভজন সিং-গীতা বাসরা ও যুবরাজ সিং-হ্যাজেল কিচ দম্পতির পর এবার ভারতের আরও এক ক্রিকেটার বলিউড অভিনেত্রীর সঙ্গে খুব শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। ইতিমধ্যে বাগদান সম্পন্ন করে ফেলেছেন তারা। কথা হচ্ছে- ক্রিকেটার জহির খান ও অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে নিয়ে।

সম্প্রতি নিজেদের বাগদানের কথা স্বীকার করেছেন দু’জনে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন ‘চাক দে’খ্যাত সাগরিকা। যার ক্যাপশনে জহির খান লিখেছেন, ‘আপনার স্ত্রীর পছন্দে কখনও হাসবেন না। কেননা আপনারা তাদেরই একজন!!! সারা জীবনের সঙ্গী।’

বেশ কিছুদিন ধরেই মন দেওয়া-নেওয়া চলছে জহির-সাগরিকার। এমনকি যুবরাজ সিং ও হ্যাজেল কিচের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিলো দু’জনকে। কিন্তু নিজেদের সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫