Skip to content

শ্যামনগরে অস্ত্রসহ ২ বনদস্যু আটক

বাংলাভূমি ডেস্ক ॥

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রাম থেকে অস্ত্রসহ দুই বনদস্যুকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে এক অভিযানে তাদের আটক করা হয়।

আটক বনদস্যুরা হলেন- গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মইরুদ্দীন সরদারের ছেলে বনদস্যু মুকুল সরদার ও একই ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের রাজ্জাক মালীর ছেলে বায়েজিদ হোসেন।

শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই বনদস্যু লোকালয়ে এসে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুটি সাটারগানসহ তাদের আটক করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫