Skip to content

আলোচনার মাধ্যমে বিচার বিভাগের সমস্যার সমাধান

স্টাফ রিপোর্টার ॥

‘অল্প কিছুদিনের মধ্যে বিনা বিচারে কেউ কারাগারে আটক থাকবে না’ বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, বর্তমান সরকার বিচারকদের স্বাধীনভাবে কাজ করার সুয়োগ দিয়েছে। তাই বিচার কাজে আরও গতি এসেছে। এরপরও যদি বিচারকদের কোনো সমস্যা থাকে তা পাবলিকলি (জনসম্মুখে) না বলে সরকারের সঙ্গে সরাসরি আলোচনা করে তা সমাধানের আহ্বান জানান তিনি।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার হবিগঞ্জ আইনজীবী সমিতির দেওয়া এক সংবর্ধনায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘বিচার বিভাগের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করেছে সব সরকার। বিচার বিভাগের স্বাধীনতা প্রশাসন চায় না। তারা বিচার বিভাগকে নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করে।’

বিচার বিভাগ সবসময় প্রশাসন ও আইন বিভাগের সঙ্গে ভারসাম্য রক্ষা করে- মন্তব্য করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আরও বলেন, প্রশাসনের লোকজন অবসরে গেলে তাদেরও রক্ষা করে বিচার বিভাগ। চাকরিকালে বিভিন্ন সমস্যায় তাদেরও বিচার বিভাগেই যেতে হয়।

প্রধান বিচারপতির ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার আইনমন্ত্রী এমন মন্তব্য করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫