Skip to content

মেকআপে অনীহা শ্রদ্ধার

বিনোদন ডেস্ক ॥
বলিউডের নতুন প্রজন্মের তারকা শ্রদ্ধা কাপুর একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিচ্ছেন ভক্তদের। বলিউডের অন্য তারকারা ফ্যাশন এবং মেকআপ সচেতন হলেও এক সাক্ষাৎকারে শ্রদ্ধা কাপুর জানান, তার নাকি মেকআপ করতে একেবারেই ভালো লাগে না।

সাক্ষাৎকারে তিনি বলেন, বন্ধুরা প্রায়ই আমার কম মেকআপ নিয়ে অভিযোগ তোলে। আসলে চুলের স্টাইল এবং মেকআপের ব্যাপারে একেবারেই ধৈর্য নেই আমার। শুধুমাত্র শুটিংয়ের সময় চরিত্রের প্রয়োজনে ধৈর্য নিয়ে মেকআপ করতে হয়।’

ফ্যাশনের বিষয়ে তিনি বলেন, ‘আমি ফ্যাশন সচেতন নই। ফ্যাশনের ব্যাপারে তেমন কিছু বুঝিও না। আমার আরামদায়ক পোশাক ভালো লাগে।’

সাক্ষাৎকারে শ্রদ্ধা কাপুর জানান, সমসাময়িক নায়িকা আলিয়া ভাটের সঙ্গে তার কোনো প্রতিযোগী মনোভাব নেই। আলিয়া ভাটের প্রশংসা করে তিনি বলেন, ‘আলিয়া অনেকগুলো ভালো চরিত্রে অভিনয় করেছেন। ব্যতিক্রম চরিত্রগুলোর জন্য আলিয়াকে দেখে অনুপ্রাণিত হচ্ছি প্রতিনিয়ত।’

১৯ মে মুক্তি পাবে পাবে শ্রদ্ধার নতুন ছবি ‘হাফ গার্লফ্রেন্ড’। চেতন ভগতের উপন্যাস থেকে তৈরি এই ছবিটি পরিচালনা করছেন মুহিত সুরি। ছবিতে শ্রদ্ধার বিপরীতে থাকছেন অর্জুন কাপুর। ডেকান ক্রনিকল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫