Skip to content

সাকিবের বোনের বিয়েতে জমকালো আয়োজন

স্পোর্টস ডেস্ক ॥

জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একমাত্র বোন জান্নাতুল ফেরদৌস রিতুর আকদ অনুষ্ঠিত হয়েছে। পাত্র আলিফ মোল্লা মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্যার ভাই আলী মোল্লার ছেলে।

ঢাকার সেনামালঞ্চে বৃহস্পতিবার আকদ অনুষ্ঠিত হয়। আইপিএলের আসর থেকে ফিরেই বোনের আকদে যোগ দেন সাকিব।

এর আগে প্রথমে কথা ছিল ভারত থেকে সরাসরি চলে যাবেন ইংল্যান্ডে দিয়ে দলের সঙ্গে যোগ দেবেন; কিন্তু পরে জানা গেল সাকিব আল হাসান ৪ মে সকালে দেশে ফিরে বোনের বিয়ের আনুষ্ঠিতা শেষ করে ৫ মে সাসেক্সের উদ্দেশ্যে যাত্রা ঢাকা ছাড়বেন।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প করতে বর্তমানে সাসেক্সে অবস্থান করছে বাংলাদেশ। এখন বোনের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আজ রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা সাকিবের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫