Skip to content

‘রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রভাবে রক্ষা পাবেনা ঢাকা-কলকাতার শিশু-বৃদ্ধরাও’

বাংলাভূমি ডেস্ক ॥
আন্তর্জাতিক কয়লা ও বায়ু দূষণ বিশেষজ্ঞ লরী মিলিভারতা বলেছেন, রামপাল প্রস্তাবিত ১৩২০ মেগাওয়াট মৈত্রী কয়লাভিত্তিক বিদ্যুৎ কন্দ্রে সারা বাংলাদেশের বায়ু দূষণকারী উৎসের মধ্যে বৃহত্তর একক উৎস হবে।

আন্তর্জাতিক কয়লা ও বায়ু দূষণ বিশেষজ্ঞ মিঃ লরী মিলিভারতা আজ সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলনে স্কাইপের মাধ্যমে এসব তথ্য দেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি গোলটেবিল কক্ষে ‘রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র : সম্ভাব্য বায়ু দূষণ, বিষাক্ততা ও মানব দেহের উপর প্রভাব’ শীর্ষক আর্ন্তজাতিক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লরী মিলিভারতা আরো বলেন, বিদ্যুৎ কেন্দ্রের উদগীরণ সুন্দরবন ইকোসিস্টেমসহ সমগ্র দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের এবং খুলনা,আশোকনগর, কল্যানগড়, সাতক্ষীরা, বেগমগঞ্জ, বশিরহাট, নরসিংদী, নোয়াখালি, বাসীপুর ও কুমিল্লা অঞ্চলের উপরের বাতাসে বিষাক্ত ধূলিকনার মাত্রা ও পরিমাপন অধিকতর খারাপ করে দেবে। ঢাকা ও কলকাতার বাসিন্দারা, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বায়ু দূষণে মারাত্বকভাবে আক্রান্ত হবে। সমগ্র কর্মক্ষম সময়ে বিদ্যৎ কেন্দ্রের নির্গমণ-স্ট্রোাক ,ফুসফুসের কান্সার,বয়ষ্কদের হৃদযন্ত্রেও ও শ্বাসতন্ত্রেও রোগসমূহ,সাথে সাথে শিশুদের শ্বাস-প্রশ্বাসের উপসর্গেও ঝুঁকি বাড়িয়ে দেবে।

সংবাদ সম্মেলনের সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহবায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল এর সভাপতিত্বে উপস্থিত আছেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ও ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট এর সভাপতি অধ্যাপক ডা. নাজমুন নাহার, স্বাস্থ্য গবেষক অধ্যাপক ডা. এম আবু সাঈদ, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রুহুল আমিন। এছাড়াও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ গবেষক, বিশেষজ্ঞ, অর্থনীতিবিদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগন অংশ গ্রহন করছেন।

নয়া দিগন্ত থেকে নেয়া

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫