Skip to content

এক চুম্বনে জরিমানা ১০ হাজার, দুই চুম্বনে ২০ হাজার

বাংলাভূমি ডেস্ক ॥
ভারতের বিহারে রাজ্যের মাখাচাক পঞ্চায়েত যৌন হয়রানি করায় এক তরুণকে ২০ হাজার রুপি জরিমানা করেছে। সে জোর করে একটি মেয়েটি দুবার চুম্বন করে। এজন্যই তাকে এ পরিমাণ জরিমানা করা নয়। কারণ বিহারে জোর করে চুম্বন দেওয়ার অপরাধে ১০ হাজার রুপি জরিমানা করা হয়। যেহেতু মোহাম্মেদ ইরশাদ নামে ওই তরুণ দুবার কাজটি করেছে তাই তার সাজার পরিমাণও বেশি।

ভারতে যৌন হয়রানি, ধর্ষণ, ধর্ষণের পর হত্যা নতুন কিছু নয়। প্রায় প্রতিদিনই যৌন হয়রানির ঘটনা ঘটছে। তার বহু নজিরও আছে। সবচেয়ে বড় উদাহরণ হলো রাজধানী দিল্লিতে ২০১২ সালে চলন্ত বাসে এক শিক্ষার্থীকে গণধর্ষণের পর গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। সেই ঘটনার পর দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। সম্প্রতি সেই ঘটনার মামলার চূড়ান্ত রায়ে ৪ ধর্ষককে ফাঁসি দিয়েছেন আদালত। আর সেখানেই একটি মেয়েকে যৌন হয়রানির সাজা দেওয়া হলো মাত্র ২০ হাজার রুপি। হয়রানির শিকার মেয়েটিকে অভিযুক্ত মোহাম্মেদ ইরশাদকে বিয়ে করার প্রস্তাবও দেয় গ্রাম পঞ্চায়েত। কারণ মেয়েটি দাবি করেছিল, এ ঘটনার পর তাকে কেউ বিয়ে করতে রাজি হবে না। এরপরই গ্রাম পঞ্চায়েত এ প্রস্তাব দেয়।

¯’ানীয় পুলিশ বিষয়টি জানতো। কিš‘ তারা যৌন হয়রানির বিষয়টিকে কোনো গুরুত্বই দেয়নি। বরঞ্চ পুলিশ বলছে, ওই দুজনের মধ্যে কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্ক ছিল। তাদের বিয়ে করার পরিকল্পনাও রয়েছে। তাই তারা যৌন হয়রানির এ ঘটনায় কোনো মামলা নেয়নি। সূত্র: হিন্দুস্তান টাইমস।ৃ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫