Skip to content

দুর্নীতি মামলায় মওদুদের স্থগিতাদেশ বাড়ানো হয়েছে

স্টাফ রিপোর্টার ॥

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ বাড়ানো হয়েছে। একইসাথে মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে মওদুদের করা আবেদন শুনানি করা হবে ১৪ মে। এর আগে ১৩ এপ্রিল চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মওদুদের মামলার কার্যক্রম ৭ মে পর‌্যন্ত স্থগিত করেন। এবং পরবর্তি শুনানীর জন্য আজ দিন ধার‌্য রেখেছিলেন।

শুনানি শেষে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বধীন আপিল বিভাগের একটি বেঞ্চ রোববার এ আদেশ দেন। মামলায় মওদুদ নিজেই শুনানি করেন। অপরদিকে দুদুকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫