Skip to content

সারা রাত ভোট গণনাকেন্দ্রে মৌসুমী

বিনোদন ডেস্ক ॥
চিত্রনায়িকা মৌসুমী এবারের শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সারা রাত জেগে ছিলেন। এফডিসিতে ভোট দেয়া শেষে গণনা যখন শুরু হয় ঠিক তখন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবরের অনুমতি নিয়েই সেখানে উপস্থিত হন মৌসুমী। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা পর্যন্ত তিনি সেখানে ছিলেন। এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে তিনি বিজয়ী হয়েছেন। তিনি নারী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ৩৪৯ ভোট পান।  তার ভোটকেন্দ্রে থাকার বিষয়ে নির্বাচন কমিশনারের প্রধান মনতাজুর রহমান আকবর মানবজমিনকে বলেন, এটা একটি বিরল ঘটনা। কোনো নারী ভোটার এবারই প্রথম নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত এফডিসির ভোট গণনাকেন্দ্রে ছিলেন। মৌসুমী ভোট গণনার বিষয়টি বেশ ইনজয় করেছেন। আমরাও তাকে দেখে খুব অবাক হয়েছি। ভোট গণনার শুরু থেকে শেষ পর্যন্ত তিনি উপস্থিত ছিলেন। এছাড়া ড্যানি সিডাক, সুব্রতসহ অনেকেই ভোট গণনার কাজে আমাদের সহযোগিতা করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫