Skip to content

বিচারকদের শৃঙ্খলাবিধি প্রকাশে আরও এক সপ্তাহ সময় পেল সরকার

স্টাফ রিপোর্টার ॥
বিচারকের শৃঙ্খলাবিধির গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আরো এক সপ্তাহ সময় দিয়েছে আপিল বিভাগ। সকালে গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষ সময় আবেদন জানালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ পাঁচ বিচারকের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রাষ্ট্রপক্ষের বারবার সময় আবেদন করায় আদালতে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্ট থেকে বঙ্গভবনে ফাইল যেতে কত সময় লাগে তা নিয়ে প্রশ্ন করেন অ্যাটর্নী জেনারেলের কাছে। এর আগে গত ৪ এপ্রিল গেজেট প্রকাশের জন্য আজকের দিন পর্যন্ত সময় দিয়েছিলেন আপিল বিভাগ।

এর আগেও গেজেট প্রকাশে কয়েক দফা সময় নেয় সরকার। ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাজদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয় আদালত। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের, চাকরির শৃঙ্খলা বিধিমালা তৈরির নির্দেশনা দেয় সর্বোচ্চ আদালত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫