Skip to content

বিচারপতি সঙ্গে অ্যাটর্নি জেনারেলের বাদানুবাদ

বাংলাভূমি ডেস্ক ॥
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের শুনানিতে সময় চাওয়া নিয়ে প্রধান বিচারপতির সাথে অ্যাটর্নি জেনারেলের বাদানুবাদ হয়েছে।

গতকাল সোমবার আদালত মুলতবির পর মঙ্গলবার সকালে পুনরায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ শুনানি শুরু করেন।

এ সময় রাষ্ট্রপক্ষ সময় চাইলে প্রধান বিচারপতি বলেন, এ ব্যাপারে আপিল বিভাগকে বাধ্য করতে পারেন না অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ কথার জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলাটি সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় আপিল বিভাগের সব বিচারপতির উপস্থিত থাকা প্রয়োজন। তবে এতে প্রধান বিচারপতি দ্বিমত পোষণ করেন।

এ সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, শুনানি চলতে থাকুক। যুক্তি তর্কের সময় আপিল বিভাগের সব বিচারপতি উপ¯ি’ত থাকবেন।

গত বছর উচ্চ আদালতের বিচারকদের অপসারনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় দেয় হাইকোর্ট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫