Skip to content

মেয়ের প্রেমিককে নিয়ে যা বললেন মা!

বিনোদন ডেস্ক ॥

গত বছরের ক্রিসমাসের সময় থেকেই প্রেম করছেন সেলেনা গোমেজ। প্রেমিক র‌্যাপার ও ডিজে দ্য উইকেন্ড। বিভিন্ন সময়ে তিনি প্রেমিকের সঙ্গে প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন। শুধু তাই নয়, সম্প্রতি প্রেমিকের হাতে হাত ধরে মেট গালা রেড কার্পেটে দেখা দেন এই পপ সংগীতশিল্পী। এত দিন সেলেনা-উইকেন্ডের প্রেমের বিষয়টি শুধু ভক্তরা মেনে নিলেও সম্প্রতি মেয়ের প্রেমের স্বীকৃতি দিয়েছেন সেলেনার মা মেন্ডি।

গত ১ মে অনুষ্ঠিত মেট গালা রেড কার্পেটে একে অপরের হাত ধরে হাঁটেন সেলেনা-উইকেন্ড। সেই ছবিটি তিনি তার ইন্সটাগ্রামে পোস্ট করার পর থেকে ভক্তদের লাইক ও কমেন্টসের জোয়ার বইতে থাকে। ভক্তদের সঙ্গে সেখানে কমেন্ট করেন সেলেনার মা মেন্ডিও। তিনি লেখেন, ‘হাসিমুখ, উচ্ছ্বাসের জন্য সমান ভালোবাসা দুজনের প্রতি। মা খুব আনন্দিত তোমাদের জন্য।’

যদিও সেলেনার মায়ের কমেন্টের পাশাপাশি পাওয়া যায় অনেক বিরূপ মন্তব্য। এর জবাবে সেলেনা ও উইকেন্ডের একটি ছবি পোস্ট করে মেন্ডি লেখেন, ‘সেলেনা ও উইকেন্ড তোমরা এ সকল কিছু উপভোগ কর। আমি খুশি কারণ আমার মেয়ে সুখে আছে। আমার কমেন্ট সমালোচকদের উদ্দেশে নয়। আমি সবার উদ্দেশে বলতে চাই, আমার সামাজিকমাধ্যম ঘৃণা প্রকাশের জায়গা নয়। আর তাই আমি অশিক্ষিতদের মন্তব্য গ্রহণ করতে চাই না।

উল্লেখ্য, এর আগে ২৪ বছর বয়সী সেলেনা জাস্টিন বিবারের প্রেমে পড়েছিলেন। সেই প্রেম ভাঙার পর অনেক দিন একা ছিলেন এই পপ তারকা। তবে গত নভেম্বর থেকে সুপারমডেল বেলা হাদিদের সাবেক প্রেমিক দ্য উইকেন্ডের প্রতি দুর্বল হন সেলেনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫