Skip to content

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ সোনিয়া গান্ধী

বাংলাভূমি ডেস্ক॥

খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এমনই জানালেন চিকিৎসকরা। তার চিকিৎসা চলছে ভারতের দিল্লির গঙ্গা রাম হাসপাতালে। শ্রী গঙ্গা রাম হাসপাতালের চেয়ারম্যান ড. ডিএস রানা জানিয়েছেন, রবিবার সোনিয়া গান্ধীকে ভর্তি করা হয়েছিল। আপাতত তিনি সুস্থ রয়েছেন। বুধবার তাকে ছেড়ে দেওয়া হতে পারে।

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, গত এক বছর ধরে কংগ্রেস সভানেত্রীর শরীর ভাল যাচ্ছে না। গত নভেম্বরে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। তখনও তার চিকিৎসা হয়েছিলে গঙ্গা রাম হাসপাতালে। শরীর খারাপের কারণে তিনি পুরোপুরি রাজনৈতিক কাজে মনোনিবেশ করতে পারেন না। সূত্র: কলকাতানিউজ২৪ সেভেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫