Skip to content

রাজধানীতে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥

রাজধানীর মুগদায় অস্ত্র-গুলি ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার গোয়েন্দার একটি টিম মুগদাথানাধীন উত্তর মুগদা মাস্টার গলিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতের নাম- মোঃ ইয়াসিন উদ্দিন ওরফে লিটন আকন্দ ওরফে শুটার লিটন। এ সময় তার নিকট থেকে ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২ টি ম্যাগাজিন ও ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুটার লিটন তার অন্যান্য সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন এলাকায় এ কাজ করে আসছিল বলে জানায়। সে অবৈধ মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মুগদা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫