Skip to content

বাহুবলী ২-এর পর কত টাকা পারিশ্রমিক চাইছেন প্রভাস?

বিনোদন ডেস্ক ॥

বক্স অফিসে একের পর এক রেকর্ড তৈরি করছে এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী: দ্য কনক্লুশান’। এখনও পর্যন্ত প্রথম ভারতীয় সিনেমা হিসেবে এক হাজার কোটি টাকার বেঞ্চমার্কও ছুঁয়ে ফেলেছে। এবার অন্য এক রেকর্ডের খবরও পাওয়া গেল।

জানা গেছে, এতদিন প্রভাসের পারিশ্রমিক ছিল পাঁচ কোটি টাকার মতো। যদিও বাহুবলী: দ্য কনক্লুশান ছবিতে তিনি ২০ কোটি টাকার কাছাকাছি নিয়েছেন। এবার তা এক লাফে বাড়িয়ে তিনি ৩০ কোটি করেছেন বলে ভারতের গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে। দক্ষিণী ফ্লিম ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে প্রভাসই সবচেয়ে বেশি পারিশ্রমিক পান। এই ছবির পর পারিশ্রমিকের অঙ্কের বিচারে তিনি সমগ্র ভারতের শীর্ষ স্থানীয় তারকাদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন।

বাহুবলী ২-এ এই অভূতপূর্ব সাফল্যের পর প্রভাসের এই পরিমাণ পারিশ্রমিক দাবি করাটা অযৌক্তিক বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, এর পর একটি রোম্যান্টিক ছবিতে দেখা যাবে তাঁকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫