বাংলাভূমি ডেস্ক ॥
মার্কিন সঙ্গীত তারকা টেইলর সুইফটের (২৭) দারুণ ভক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় পরিবারের সদস্যদের সঙ্গে গাড়িতে সুইফটের গান শুনছেন ট্রাম্প।
২০১৪ সালে ধারণ করা এই ভিডিওটি ৮মে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ¯্র‹িনে দেখা যায়, ১৯৮৯ সালে হিট করা সুইফটের জনপ্রিয় গান ‘ব্যাঙ্ক স্পেস’ উপভোগ করছেন এই প্রেসিডেন্ট।
পেনসেলভেনিয়ার এই গায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যম মাইস্পেস পেজে ২০০৯ সালে বারাক ওবামাকে সমর্থন দিয়েছেন। কিন্তু ২০১২ সালে বলেন, রাজনীতি নিয়ে আমি কোন কথা বলতে চাই না কারণ এটি মানুষকে প্রভাবিত করবে, এমনকি আমি কাকে ভোট দিচ্ছি সেটি জানানোও গুরুত্বপূর্ণ নয়। তবে সুইফটের প্রেমিক কনোর কেনেডি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ইনস্ট্রাগ্রামে ক্লিনটনের প্রতি সমর্থন জানিয়েছেন।
২০১২ সালের ২ আগস্ট টুইটারে ট্রাম্প এই গায়িকাকে ট্যাগ করে লিখেছিলেন, ‘এই সুন্দর ছবিটির জন্য তোমাকে ধন্যবাদ সুইফট। তুমি অসাধারণ।’ তবে তিনি কোন ছবির কথা বলেছেন সেই বলেন নি বা পোস্ট করেন নি। অন্য আরেক টুইটে তিনি লিখেন, ‘গ্র্যামি উৎসবে টেইলর সুইফট উপস্থাপনা করবেন জেনে খুব ভালো লাগছে। সুইফট দুর্দান্ত’। যদিও আজ পর্যন্ত প্রেসিডেন্টের কোনো প্রশংসাসূচক পোস্টেই প্রতিত্তুর করেন নি এই গায়িকা।
উপরন্তু, জানুয়ারিতে ট্রাম্পের বিরুদ্ধে করা ‘ওমেন মার্চ’ র্যালির প্রতি সমর্থন জানিয়ে সুইফট বলেন, যারা অংশগ্রহণ করছেন তাদের প্রতি ভালবাসা, শ্রদ্ধা এবং সম্মান। আমি নারী হয়ে গর্বিত। তবে মেইলি সাইরাস, রিয়ানা ও ম্যাডোনার মত র্যালিতে অংশগ্রহণ করেন নি গ্র্যামি জয়ী সুইফট।
সূত্র: ইন্ডিপেনডেন্ট.ইউকে
