Skip to content

ব্রিটেনে লেবার পার্টির নির্বাচনী ইশতেহারের খসড়া ফাঁস

বাংলাভূমি ডেস্ক ॥
ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির নির্বাচনী ইশতেহারের একটি খসড়া ফাঁস হয়েছে। ইশতেহারটি আগামী সপ্তাহে চূড়ান্ত হওয়ার পরই তা দলের ইশতেহার হিসেবে আগামী ৮ই জুনের নির্বাচনে আগে প্রকাশের কথা ছিলো। যদিও এ নিয়ে এখানো কোন প্রতিক্রিয়া জানায়নি দলটি।

ইশতেহারে দেখা যাচ্ছে, ব্রিটেনের রেলওয়ে নেটওয়ার্ককে জাতীয়করণ, জ্বালানি খাতকে আংশিকভাবে রাষ্ট্রীয় মালিকানার অধীনে নিয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার খরচ কমিয়ে আনা পরিকল্পনা রয়েছে। এছাড়া সোশ্যাল কেয়ার খাতে অতিরিক্ত আট বিলিয়ন পাউন্ড ব্যয়ের পরিকল্পনা নিয়েছিলো দলটি।

ইশতেহারে অভিবাসনের বিষয়ে কোন মিথ্যা প্রতিশ্রুতি না দেয়া এবং ট্রেড ইউনিয়ন অধিকার আরও জোরদার করার কথাও উল্লেখ রয়েছে তাতে।

বলা হয়েছে, সবচেয়ে বেশি যারা আয় করেন তাদের আয়কর ৫ শতাংশ বাড়ানোসহ এবং বাসস্থান বিষয়ে বেশকিছু পদক্ষেপের কথা রয়েছে।

ইশতেহারে অবশ্য দলের নেতাদের বিশেষ করে শ্যাডো কেবিনেট ও দলের জাতীয় নির্বাহী কমিটির অনুমোদনের অপেক্ষায় ছিলো। দলটির একজন মুখপাত্র বলেছেন, ফাঁস হওয়ার বিষয়ে তাদের এ মূহুর্তে কোন প্রতিক্রিয়া নেই এবং দলীয় ইশতেহারে তারা তাদের নীতিগুলো ঘোষণা করবেন। বিবিসি বাংলা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫