Skip to content

সাত খুন মামলা স্পর্শকাতর, শুনানি শুরু ১৫ মে

স্টাফ রিপোর্টার ॥

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলাকে ‘স্পর্শকাতর’ উল্লেখ করে সময়ের আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ১৫ মে (সোমবার) শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও মো. জাহাঙ্গীরের বেঞ্চ এ আদেশ দেন।

আজ (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জের এ আলোচিত মামলার ডেথ রেফারেন্স ও আপিল আবেদন হাইকোর্টের কার্যতালিকায় ছিল। আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী আব্দুর রাজ্জাক রাজু এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) জহিরুল হক জহির।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া থেকে সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের মরদেহ পাওয়া যায়। ওই ঘটনায় নিহত নজরুলের স্ত্রী বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল দুটি মামলা দায়ের করেন।

গত ১৬ জানুয়ারি সাত খুন মামলায় সেনাবাহিনী থেকে বরখাস্ত লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনের মৃত্যুদণ্ড ঘোষণা করে রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে যারা কারাগারে আটক রয়েছেন তারা হাইকোর্টে ওই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন দায়ের করেন। এ ছাড়া নিম্ন (বিচারিক) আদালতের মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠান হয়। এরপরই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা মামলাটি দ্রুত শুনানির জন্য অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুতের জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫