Skip to content

সৌদিতে ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

বাংলাভূমি ডেস্ক ॥
সৌদি আরবের হাফার আল বাতেন প্রদেশে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। এক পরিবারের ওই তিনজন ওমরাহ পালনে গিয়েছিলেন।
শনিবার (১৩ মে) ভোরে প্রদেশের উম্মে জমজম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় এ খবর জানা গেছে।
নিহত চারজন হলেন ফেনীর ব্যবসায়ী আবদুল আজিজ, তার ছেলে আরাফাত, মেয়ে এবং তাদের গাড়ি চালক মাসুদ। মাসুদের বাড়ি দিনাজপুরে।
আবদুল আজিজের প্রতিবেশি ইসরাফিল চৌধুরী কিরণ জানান, আজিজ এক সপ্তাহ আগে তার স্ত্রী, ছেলে, মেয়ে ও শাশুড়ীকে নিয়ে সৌদিতে ওমরাহ করতে যান। নিহত তিন জনের বাড়ি ফেনী পৌর এলাকার বারাহীপুরে।
পবিত্র মক্কা-মদিনায় ওমরাহ পালন শেষে শনিবার ভোরে হাফার আল বাতেন যাওয়ার পথে উম্মে জমজম এলাকায় তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান আবদুল আজিজসহ ওই চার জন।
গুরুতর আহত জনকে এখন নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলেও জানান ইসরাফিল চৌধুরী কিরণ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫