Skip to content

প্রভাসের সঙ্গে অতীত সম্পর্কের কথা জানালেন কঙ্গনা

বিনোদন ডেস্ক ॥

বাহুবলী-২ ছবির ব্যাপক সাফল্যের পর এবার ছবিটির অভিনেতা প্রভাসের সঙ্গে অতীত সম্পর্ক টেনে আনলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত! তিনি জানিয়েছেন, প্রভাসের এই সাফল্যে আমি খুশি এবং গর্বিত। কিন্তু কেন?

তখনও অবশ্য কঙ্গনা বলিউডের ‘কুইন’ হয়ে ওঠেননি। আর প্রভাসও বাহুবলী হননি। ২০০৮ সালে ‘ফ্যাশন’ ছবিটি মুক্তির পরই কঙ্গনাকে নিজের ছবির জন্য চুক্তিবদ্ধ করেন তেলুগু ছবির পরিচালক পুরী জগ্গানাথ। ছবির নাম ‘এক নিরঞ্জন’। এ ছবিতে কঙ্গনার বিপরীতে নায়কের ভূমিকায় ছিলেন প্রভাস।

ভারতীয় একটি গণমাধ্যমের খবর, দেশ জুড়ে যখন ‘বাহুবলী: দ্য কনক্লুশান’-এর জয়জয়কার চলছে, তখন কঙ্গনা তাঁর এক সময়ের সহকর্মী প্রভাসের সম্পর্কে বলেন, “প্রভাসের এই সাফল্যে আমি খুশি। আমার মনে আছে, আমরা যখন সে সময়ে এক সঙ্গে কাজ করছি তখন প্রায়ই আমাদের মধ্যে ঝগড়া হত। একটা সময়ে এত ঝামেলা হয় যে আমরা পরস্পরের সঙ্গে কথাবার্তা বলা পর্যন্ত বন্ধ করে দিই। ” এর পরই কঙ্গনা যোগ করেন, “এ বার যখন ‘বাহুবলী’ দেখলাম, …দুর্দান্ত! ওঁর এই সাফল্যে আমি গর্বিত।”

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫