Skip to content

১৮ মে পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত চলবে

স্টাফ রিপোর্টার ॥

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় আগামী ১৮ মে  (বৃহস্পতিবার) পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত। রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

এ ছাড়া আগামী ১৮ মে এ সংক্রান্ত বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে গত বৃহস্পতিবার রায় দেন হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ। ভ্রাম্যমাণ (মোবাইল কোর্ট) আদালতে সাজাপ্রাপ্ত পৃথক তিন ব্যক্তির দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে ওই রায় আসে।

ওই রায় স্থগিত চেয়ে আজ (রোববার) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫