Skip to content

আত্মসমর্পণের পর সেলিম ওসমানের জামিন

স্টাফ রিপোর্টার ॥

নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণের পর সংসদ সদস্য (জাপা) সেলিম ওসমানকে আগামী ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছেন আদালত।

রোববার ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। আদালতের অতিরিক্ত পিপি অতিরিক্ত আনোয়ার কবির বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত বছরের মে মাসে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার লতিফ হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে একদল লোক মারধোর করেন। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। পরে এ ঘটনা তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫