বিনোদন ডেস্ক ॥
ভারতীয় সিনেমায় সর্বকালের সব রেকর্ড ভেঙে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ ইতিমধ্যেই ইতিহাস গড়েছে। জনপ্রিয়তার তুঙ্গে স্বয়ং এ ছবির নায়ক ‘বাহুবলী’ প্রভাসও। চার বছর বাহুবলী পর্ব কাটিয়ে এবার ফের ভিন্ন স্বাদে ফিরতে তৈরি নায়ক। কিন্তু কোন সেই ছবি? কোন ছবিতে, কোন নায়িকার সঙ্গে আবার পর্দায় ধরা দেবেন প্রভাস? এই প্রশ্নই এখন জোরালো হয়ে দেখা দিয়েছে প্রভাস-ভক্তদের মনে। শোনা যাচ্ছে, খুব শিঘ্রই নতুন ছবির শুটিং শুরু করতে চলেছেন প্রভাস। ছবির নামও ঠিক হয়ে গিয়েছে। আর পরবর্তী এ ছবি ‘সাহো’-তে নায়িকা হিসাবে প্রভাসের বিপরীতে নাকি রোম্যান্স করতে দেখা যাবে কাটরিনা কাইফকে। তামিল, তেলুগু এবং হিন্দি তিনটি ভাষাতেই মুক্তি পাবে ‘সাহো’। ছবিটির সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন শঙ্কর-এহসান-লয়। তবে কবে মুক্তি পাবে ‘সাহো’ তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, এই মুহূর্তে বেশ কিছু বড় মাপের ছবি রয়েছে কাটরিনার ঝুলিতে। একদিকে আমির খান, আমিতাভ বচ্চনের সঙ্গে ‘থাগস অব হিন্দুস্তান’ ও সালমান খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’। অন্যদিকে মুক্তির অপেক্ষায় দিন গুনছে রনবীর কাপুরের সঙ্গে ‘জগ্গা জসুস’। কাটরিনার অবশ্য এটাই প্রথম দক্ষিণী ছবি নয়। কেরিয়ারের শুরুতে ২০০৬ সালে মালয়ালম ছবি ‘বলরাম ভার্সেস থারাডাস’-এ অভিনয় করেছিলেন তিনি। অভিনয় করেছিলেন তেলুগু ছবিতেও।
এবার রোম্যান্স কাটরিনা-প্রভাসের
আপডেট :May 14, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
