Skip to content

সাকিব-মুশফিকের মা দিবস উদযাপন

স্পোর্টস ডেস্ক ॥

যে কোন মানুষের জীবনে বড় হবার পথে মায়ের ভালবাসা আর প্রেরণার কোন বিকল্প নেই। ব্যতিক্রম নন জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ও টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। বিভিন্ন সময় তারা জানিয়েছেন মায়ের প্রতি তাদের ভালবাসার কথা, তাদের জীবনে তাদের মায়ের অবদানের কথা।

মা দিবস উপলক্ষ্যে সাকিব তার ফেসবুক পেইজে নিজের মা ও মেয়ে আলাইনার একটি ছবি দিয়ে লেখেন, মায়েদের কাজ এর কোনো শেষ নেই। মায়েরা কাজ করে, রান্না করে, বাজার করে, সেবা করে এবং আরও অনেক কিছু করে। কিন্তু এতো কিছুর পরও মায়েরা থেমে থাকেনা। তাই তো তারা আসল অল-রাউন্ডার! সকল অল-রাউন্ডার মায়েদের জানাই মা দিবসের শুভেচ্ছা।

বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিক লেখেন, আমি যে আজকে এতদূর আসতে পেরেছি এটার পেছনে আমার মায়ের অনেক বিরাট অবদান রয়েছে। আমাদের সম্পর্কটা ভাষায় বোঝানো যাবে না…মায়ের হাসিই আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। অনেক ভালোবাসি তোমাকে মা। সকল মায়েদের জানাই মা দিবসের শুভেচ্ছা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫