Skip to content

পুনে না পাঞ্জাব কে যাবে প্লে অফে

স্পোর্টস ডেস্ক ॥

মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের এরই মধ্যে প্লে অফ নিশ্চিত নিশ্চিত হয়ে গেছে। আর বাদ পড়েছে দিল্লি ডেয়ারডেভিলস, গুজরাট লায়নস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে রাইজিং পুনে সুপার জায়ান্টস ও কিংস ইলেভেন পাঞ্জাবের ভাগ্য এখনো ঝুলে আছে। শেষ দিনে দল দুটি মুখোমুখি হবে পরস্পরের। যে জিতবে সেই চলে যাবে প্লে অফে। বাঁচা-মরার লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে।

পুনে ১৩ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে। পাঞ্জাবের বিপক্ষে আজ যদি তারা জেতে, তাহলে দ্বিতীয় সেরা দল হয়েই প্লে অফ খেলবে। দুই থেকে নেমে যাবে তিনে হায়দরাবাদ আর কেকেআর চারে। এদিকে পয়েন্ট টেবিলে প্রথম দুই দলের মধ্যে থাকার সুবিধা হলো, প্লে অফে এই দুটি দল অন্তত দুটি ম্যাচ খেলার সুযোগ পায় ফাইনালে যাওয়ার।

আইপিএলের চলতি আসরে প্রথম দিকে খোঁড়াতে থাকা পাঞ্জাব গত পাঁচ ম্যাচের চারটিতে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। বর্তমানে যে ছন্দে তারা আছে, এক সময় বাদ পড়ার শঙ্কায় থাকা দলটি এখন অন্যতম ফেবারিট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫