Skip to content

পূর্ব ইউক্রেনে রাশিয়াপন্থি বিদ্রোহীদের আঘাতে ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক ॥
যুদ্ধ-বিধস্ত পূর্ব ইউক্রেনের একটি আবাসিক এলাকায় রাশিয়াপন্থি বিদ্রোহীদের মর্টার সেলের আঘাতে চারজন বেসামরিক অধিবাসী নিহত হয়েছে।

এই চারজনের মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ। ইউক্রেনের পূর্বাঞ্চলের আভদিয়াভকার আঞ্চলিক সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রধান নির্বাহী পাভলভ জিহব্রিভস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।

হামলার কথা শুনে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো কিয়েভ শহরে অনুষ্ঠিতব্য এক সাংস্কৃতিক উৎসবে নির্ধারিত উপ¯ি’তি বাতিল  ঘোষণা করেছেন।

এক লিখিত বক্তব্যে তিনি জানান, ‘আভদিয়াভকা শহরে হামলার কারণে আমি ইউরোভিশন সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

যুদ্ধবিরতি লঙ্ঘন করেই ২০১৫ সাল থেকে রাশিয়াপন্থি সৈন্যরা মাঝে মাঝে হামলা চালাচ্ছে ইউক্রেনপন্থি অধিবাসী ও সৈন্যদের উপর। আনাদুলু এজেন্সি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫