Skip to content

সাংবাদিক সম্মেলনে হোটেলের এমডি ॥ ধর্ষণে জড়িতদের শাস্তি দাবি রেইন ট্রি কর্তৃপক্ষের

স্টাফ রিপোর্টার ॥

বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করেছে দ্য রেইন ট্রি হোটেল কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান হোটেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ঝালকাঠির সংসদ সদস্য বিএইচ হারুনের বড় ছেলে আদনান হারুন।

আদনান হারুন বলেন, গত ১৩ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর হোটেলে তল্লাশী করে কিছুই পায়নি। কিন্তু পরেদিন ১৪ মে শুল্ক গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে ১০ বোতল মদ পেয়েছে বলে দাবি করা হয়। তারা হোটেলে কীভাবে মদ পেলো? এখন সেটা আমাদেরও প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে।

হোটেলের ছাদে কতক্ষণ জন্মদিনের অনুষ্ঠান চলেছিল- সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কোনও জবাব দেননি আদনান হারুন। আপনারা কোনও প্রশ্নের জবাব দিতে চাইছেন না কেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হোটেলের এমডি বলেন, ‘আমরা আপনাদের একটি প্রেস রিলিজ দিয়েছি। সেখানে আমাদের বক্তব্য লেখা আছে।’

তিনি আরও বলেন, ‘অপরাধীদের সহযোগিতা করার জন্য ঘটনার দিনের সিসিটিভির ফুটেজ মুছে ফেলা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরও সত্য নয়। এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। এমনিতেই এ ঘটনার প্রেক্ষিতে হোটেলের ব্যবসা ধ্বংসের মুখে পতিত হতে চলেছে। কারণ গত এক সপ্তাহ ধরে হোটেলে কোনও অতিথি আসেননি। এমনকি আগামী দুই সপ্তাহে যারা হোটেল বুকিং দিয়েছিলেন তারা সবাই তা বাতিল করেছেন। রেইন ট্রি হোটেল সাফাত-নাঈম চক্রের অপরাধের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫