Skip to content

বান্ধবীকে বিয়ে করলেন টের স্টেগেন!

স্পোর্টস ডেস্ক ॥
দীর্ঘদিনের বান্ধবী ড্যানিয়েলা জেহলের সঙ্গে গাটছাড়া বেঁধেই ফেললেন এই গোলরক্ষক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খরবটা নিশ্চিত করেছেন খোদ স্টেগেন। ২০১২ সাল থেকেই ড্যানিয়েলা জেহলের সঙ্গে মন দেওয়া নেওয়া করছেন জার্মান এই গোলরক্ষক। স্টেগেন স্পেনে আসার পর জেহলও তাঁর সঙ্গে বার্সেলোনায় চলে আসেন।

চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়েছে বার্সেলোনা। লা লিগা জয়ের সম্ভাবনাও কিছুটা কম। আপাতত চাপ নেই। বিয়ের জন্য এমন সময়কেই বেছে নিলেন বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগেন।

গত সোমবার অনেকটা নীরবেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন বার্সেলোনার গোলপোস্টের এই অতন্দ্র প্রহরী। নিজের ইনস্ট্রাগ্রামে ছবির ছবিগুলো শেয়ার করেছেন স্টেগেন।

স্টেগেনের জীবন সঙ্গীনি জেহলের জন্ম নেদারল্যান্ডসে হলেও ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে বড় হয়ে উঠেছেন তিনি। ২০১২ সালে পরিচয়ের কিছুদিনের মধ্যে প্রণয়ে জড়িয়ে পড়েন স্টেগেন ও জেহল। এরপর জার্মানির বরুশিয়া বরুশিয়া মনচেনগ্লাডবেচ থেকে বার্সেলোনায় চলে আসেন স্টেগেন সঙ্গে জেহলকেও নিয়ে আসেন তিনি।

ক্যাম্প ন্যুতে যোগ দেওয়ার পর কিছুদিনের মধ্যেই বেশ পরিচিতি লাভ করেন জেহল। এবারের চ্যাম্পিয়নস লিগে প্রতিটি ম্যাচে স্টেগেনের জন্য গলা ফাটাতে দেখা গেছে জেহলকে। বার্সেলোনায় স্থাপত্য বিদ্যায় পড়াশোনা করছেন টের স্টেগেনের স্ত্রী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫